ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু

নরসিংদী প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৫:২৮আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৯:১৫

উদ্বোধনের নয় মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এ বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি শতভাগ উৎপাদনে রয়েছে৷ গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। এ ছাড়া ভোলা এবং আশুগঞ্জে আরও দুটি সার কারখানা চালু করার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। সৌদি আরবেও একটি সার কারখানা চালু করার পরিকল্পনা হচ্ছে৷ দেশে সারের কোনও ঘাটতি হবে না, কৃষকরা পর্যাপ্ত সার পাবেন৷ ঘোড়শাল পলাশ ইউরিয়া সার কারখানা টানা শতভাগ উৎপাদনে থাকতে পারলে সার আমদানি নির্ভরতা কমবে।’

এর আগে, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানাটি। কর্তৃপক্ষ বলছে, সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন করা গেছে এতদিন। শতভাগ উৎপাদনে বর্তমানে দৈনিক ২৮শ মেট্রিক টন এবং বছরে ১০ লাখ মেট্রিক টন সার পাওয়া যাবে৷

এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক সাইদুর রহমান, ঘোড়াশাল পৌর মেয়র মুজাহিদুল ইসলাম তুষারসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সারের মজুত থাকলে কৃষকের হাহাকার কেন, সংসদে প্রশ্ন
সর্বশেষ খবর
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ