মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ২০:৩০ আপডেট : ২৯ জুন ২০২৫, ২০:৩০

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়া নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠন। রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। এতে সনাতন কমিউনিটির সদস্যরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাসির, সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়ার সদস্য পলাশ দেব, রাজু দেবনাথ ও ইমন রায়।

সমাবেশে ফাহিম মুনতাসির বলেন, ‘আমরা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। একের পর এক ধর্ষণ আর আমাদের বোনদের আত্মচিৎকারে আমরা কথা বলার শক্তি পাচ্ছি না। এখন চুপ হয়ে যাওয়া ছাড়া কোনও উপায় দেখছি না। আইন আছে, তার বাস্তবায়ন নেই। তাই আজ মৌন প্রতিবাদ করছি। তবে মৌনতার বাঁধ ভেঙে যাওয়ার আগেই কুমিল্লাসহ সারা দেশে ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’

ইমন রায় বলেন, ‘ধর্ষণের প্রতিবাদ হচ্ছে, অনেক অনেক মামলা হচ্ছে। কিন্তু বিচার না হওয়ায় একের পর এক ধর্ষণ বেড়েই চলছে। আমরা আর এমন খবর শুনতে চাই না। শুনতে শুনতে স্তব্ধ হয়ে গেছি। তবে সারা দেশের মানুষের ক্ষোভ বাড়ার আগেই মুরাদনগরের ধর্ষণের ঘটনার বিচার যেন নিশ্চিত করা হয়।’

পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

/এএম/
সম্পর্কিত
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠকস্থলের কাছে বিক্ষোভ, পুলিশের বাধা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক