ডা. অপরাজিতার মৃত্যু, সাতক্ষীরা মেডিক্যালের শিক্ষার্থীদের বিক্ষোভ 

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৯:১৩আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৯:১৩

ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. অপরাজিতা আঁখির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। তারা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক বন্ধ করে মানববন্ধন করেছেন। 

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচিতে পালন করেন।

এ সময় সাতক্ষীরা মেডিক্যাল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী সামান্তা বলেন, ‘ডা. অপরাজিতা আঁখিকে সাতক্ষীরা মেডিক্যালে পড়া অবস্থায় গাইনি বিভাগের প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. শঙ্করপ্রসাদ বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাসের সঙ্গে  বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে তার ওপর নির্যাতন করা হতো। মায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ না করলে তাকে তালাকের হুমকি দিতেন রাহুল বিশ্বাস। নানামুখী নির্যাতনের শিকার হয়ে আঁখি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

আন্দোলনরত শিক্ষার্থী রায়হান বলেন, ‘যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি জানাই। এই সঙ্গে গাইনি বিভাগের প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. প্রসাদ বিশ্বাসকে অপসারণ করতে হবে। দাবি না মানলে আমরা ক্লাসে ফিরবো না।’ 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ডা. প্রসাদের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। 

প্রসঙ্গত, মানসিক নির্যাতনের শিকার হয়ে ডা. অপরাজিতা আঁখি শনিবার তার বাবার বাড়ি যশোরের অভয়নগরে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম