ফুলের রাজ্য গদখালীতে রেলস্টেশন চালুসহ ৬ দাবিতে সমাবেশ

যশোর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ২১:৪০আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২১:৪০

যশোরের ঝিকরগাছার গদখালী রেল স্টেশনটি চালুসহ ছয় দফা দাবিতে সমাবেশ করা হয়েছে। রবিবার দুপুরে গদখালী পুরাতন স্টেশনে রেললাইনের পাশে এই সমাবেশ করে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি। এতে এলাকার পেশাজীবী, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণ সংহতি প্রকাশ করে।

স্টেশনটি চালু; পদ্মা সেতু প্রকল্পে যশোর-বেনাপোল, দর্শনা-যশোর রেলপথে দুটি এবং উত্তরবঙ্গে একটি নিয়মিত রেল চালু; ফুল ও সবজি পরিবহনে শীততাপ নিয়ন্ত্রিত একটি রেলবগি (ভ্যান্ডার) চালু; ট্রেনভাড়া বাসভাড়া থেকে কম রাখা; সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা টিকিট প্রাপ্তির বিকল্প ব্যবস্থা; নিম্ন আয়ের জনগণের জন্য আলাদা বগি এবং দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল রেললাইন জরুরি ভিত্তিতে চালুর দাবি উত্থাপন করা হয়।

ফুল ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব রুহুল আমিন, সদস্য জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুর রহমান রশীদ, গদখালী বাজার কমিটির পক্ষে ডাক্তার কামাল হোসেন, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সেলিম রেজা, স্বজন চক্রের নির্বাহী পরিচালক সুভাস ভক্ত বাবুল, শিক্ষক আতাউর রহমান প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
রক্তিম কৃষ্ণচূড়ার রঙে সেজেছে জবি ক্যাম্পাস
বাংলাদেশের বুকে যেন এক টুকরো জাপান
বসন্তকে যেন স্বাগত জানাচ্ছে পলাশ ফুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম