বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০২৪, ১৬:২৩আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৬:৩০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নাগরিকের লাগেজ তল্লাশি করে চার কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্টেলিয়া সানতায়ি নামে ওই নারী যাত্রীকে মাদকসহ আটক করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোকেনসহ আটক নারী যাত্রী বাহামার নাগরিক। সে ১২ জুলাই এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই ফ্লাইটে ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোমবার সকাল সাড়ে  ১০টায় সে বিমানবন্দরে লাগেজ নিতে আসে। সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর তিন কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়।

তিনি আরও জানান, ওই বিদেশি নারী শাহ আমানত বিমানবন্দরে নামার পর থেকেই এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল। কিন্তু প্রথমদিন তার সঙ্গে কোনও লাগেজ ছিল না। আজ লাগেজে কোকেনসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী