সাংবা‌দিক‌ হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৪, ১৫:২৮আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৫:২৮

সাংবা‌দিক মে‌হেদী ও তুরাব হত্যা, দায়িত্ব পালনের সময় সাংবা‌দিক‌দের ওপর নির্যাতনের প্রতিবা‌দে সাতক্ষীরায় বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৬ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়ত‌নে সাতক্ষীরার সাংবা‌দিক সমাজের ব্যানা‌রে এই সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, ‘বরাবরই দা‌য়িত্ব পালন কর‌তে গি‌য়ে হামলা, মামলা এমনকি হত্যার শিকার হ‌তে হয় সাংবা‌দিক‌দের। কোটা আন্দোলন‌কে ঘি‌রে সৃষ্ট সহিংসতার সময় শত শত সাংবা‌দি‌কের ওপর হামলা হ‌য়ে‌ছে। দুজন সাংবা‌দিক নিহত হ‌য়েছেন। এর সঙ্গে জ‌ড়িতদের বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। আহত সাংবা‌দিক‌দের সু‌চি‌কিৎসার ব্যবস্থা কর‌তে হ‌বে।’

দৈ‌নিক কালের চিত্র সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু আহ‌মে‌দের সভাপ‌তি‌ত্বে এবং মানবজ‌মি‌নের এসএম বিপ্ল‌বে‌র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন– সাতক্ষীরা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি আবুল কালাম আজাদ, সা‌বেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সা‌বেক সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কা‌লিদাস রায়, বেসরকারি সংস্থা স্বদেশের প‌রিচালক মাধব চন্দ্র দত্ত, ‌দেশ টি‌ভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডি‌পে‌ন্ডেন্ট টি‌ভির আবুল কা‌সেম, ব‌ণিক বার্তার গোলাম স‌রোয়ার, ‌বৈশাখী টি‌ভির শামীম পার‌ভেজ, এখন টি‌ভির আহসানুর রহমান রাজীব, সাংবা‌দিক ড. দিলীপ দেব, র‌বিউল ইসলাম, সাংবা‌দিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরার সকা‌লের আমিরুজ্জামান বাবু, পত্রদূ‌তের আব্দুস সামাদ, বাস‌সের দিদারুল আলম, ঢাকা টাইম‌সের হো‌সেন আলী প্রমুখ।

আরও খবর: সাংবাদিক নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে