ঠাকুরগাঁওয়ের সড়কে সড়কে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২২:৩৮আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২২:৩৮

গ্রেফতার শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি, ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে উত্তাল ঠাকুরগাঁও। জেলার সড়কে সড়কে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিপুলসংখ্যক শিক্ষার্থী।

শনিবার সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা জেলা স্কুল বড় মাঠে জড়ো হতে থাকেন। অনেক শিক্ষার্থীর সঙ্গে আসেন তাদের অভিভাবকরাও। সকাল সাড়ে ১১টায় শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা দিতে দেখা যায়নি। মিছিলটি জেলা স্কুল মাঠ থেকে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ঘণ্টাব্যাপী রাস্তায় অবস্থান নেয়। পরে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এসে আবারও ঘণ্টাব্যাপী অবস্থান করে।

মিছিলটি এরপর অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জেলা স্কুল বড়মাঠের দিকে রওয়ানা হয় এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। এ সময় আন্দোলনকারীরা ‘আমার টাকায় কেনা বুলেট, আমার বুকে মারলো কেন?’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগানে উত্তাল করে তোলেন ঠাকুরগাঁওয়ের রাস্তাঘাট।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের