আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে কুড়িগ্রাম শহর, জেলা আ.লীগ সভাপতি-সম্পাদক গুরুতর আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ১৫:৩৯আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৬:০৫

কুড়িগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। জেলা শহরের শাপলা চত্বর থেকে দাদামোড় পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনকারীদের হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন গুরুতর আহত হয়েছেন। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার ফুলবাড়ী উপজেলাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সেখানে বিভিন্ন সরকারি দফতরে হামলা করেছেন আন্দোলনকারীরা।

রবিবার সকাল ১১টার পর থেকে জেলা শহরে দেশি অস্ত্র ও লাটিসোঁটা নিয়ে মিছিল বের করে ছাত্রলীগ। একই সময়ে শহরের দাদামোড় এলাকায় দেশি অস্ত্র ও লাটিসোঁটা নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দেন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১২টার পর শুরু হয় উভয় পক্ষের সংঘর্ষ। এতে রণক্ষেত্রে পরিণত হয় শাপলা চত্বর থেকে দাদামোড় এলাকা। উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হটিয়ে শহরের নিয়ন্ত্রণ নেন আন্দোলকারীরা। এ সময় তারা শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালান তারা। সেখানে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতনকে পিটিয়ে গুরুতর আহত করেন আন্দোলন সমর্থকরা। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে হাসপাতালের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এর আগে রবিবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের পৌর বাজারে টেলিভিশন ফোরামের সামনে থেকে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলীকে তুলে নিয়ে তার ওপর হামলা করে। এ সময় সময় টিভির ক্যামেরাপারসন জামিল ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি জুয়েল রানা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ছাড়াও কুড়িগ্রাম প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের ক্লাব ত্যাগ করার হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে, রবিবার সকালের পর থেকে জেলার ফুলবাড়ী উপজেলায় মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটেন সরকারদলীয় নেতাকর্মীরা। উপজেলা শহরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় কার্যালয় ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এ ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি দফতরে ভাঙচুর চালান আন্দোলনকারীরা। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়, ফুলবাড়ী থানাসহ বেশ কয়েকটি সরকারি দফতরে ঢিল ছোড়ারও খবর পাওয়া গেছে। উপজেলা প্রেসক্লাব ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আব্দুল বারী নামে একজন বীরমুক্তিযোদ্ধাসহ উভয় পক্ষের কমপক্ষে নয় জন আহত হয়েছেন।

এ ব্যাপারে জানতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, ‘ হামলা ভাঙচুর হয়েছে। উপজেলা শহরে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা জিরো পয়েন্টে অবস্থান করছি।’

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহীনুর রহমান সরদার বলেন, ‘আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা ভর্তি রয়েছেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী