এমপির পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে ৪ মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ১৯:৫৭আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৯:৫৭

নাটোরের সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে চার জনের পোড়া মরদেহ পাওয়া গেছে। সোমবার বিকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বাড়িতে জেলা জামাতের সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ কারাবন্দি দেলোয়ার হোসেনের ছেলে মিকদাদ হোসাইন খান আকিবসহ চার যুবকের পোড়া মরদেহ পাওয়া যায়। তাদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। আকিব গত বছর নাটোর সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা পাস করে। নিহত অপর তিন জন হলেন– শহরের তালতলা হাফরাস্তা এলাকার বকুলের ছেলে, এইচএসসি পরীক্ষার্থী সিয়াম, শহরের উত্তর বড়গাছা মহল্লার আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম মোহন এবং মল্লিকহাটী এলাকার ফজেরের ছেলে ইয়াসিন আলী।

শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকালে নাটোর শহরে আনন্দ মিছিলের সময় এমপির ওই বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার আগে বাড়ির ভেতরে প্রবেশ করেন বেশ কিছু যুবক। ধারণা করা হচ্ছে, আগুন দেওয়ার পর ওই যুবকরা সেখানে আটকে পড়ে দগ্ধ হয়ে মারা যান।

স্থানীয় বাসিন্দা মধু জানান, সোমবার বিকালে আগুন দেওয়ার পর রাতেও বাড়িতে আগুন ও ধোঁয়া দেখা যাওয়ায় ভয়ে কেউ ভেতরে যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা প্রবেশ করলে বাড়িটির একতলা ও দোতলার কক্ষ এবং ছাদে ওই মরদেহগুলো দেখতে পান। খবর পেয়ে স্বজনরা নিয়ে যান।

সিটি কলেজের শিক্ষক শহিদুল হক সরকার ও আকিবের মামা তুহিন করিম জানান, সোমবার বিকালে আনন্দ মিছিল করতে বের হয়ে আর বাড়ি ফেরেনি আকিব। মঙ্গলবার সকালে ওই মরদেহগুলোর বিষয়ে জানতে পেরে তারা আকিবকে শনাক্ত করেন। মঙ্গলবার বিকালে জানাজা শেষে আকিবকে দাফন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের