হাতুড়িপেটার পর সাংবাদিককে গুলি করে ফেলে গেলো দুর্বৃত্তরা

নরসিংদী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ১৭:৫২ আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৭:৫২

নরসিংদীর রায়পুরা উপজেলায় মো. মনিরুজ্জামান (৪০) নামে এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পেটানোর পর গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি।

স্থানীয় সংবাদিকরা জানিয়েছেন, দুপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে শ্রীরামপুর বাজার থেকে উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন মনিরুজ্জামান। শ্রীরামপুর রেলগেট এলাকায় পথরোধ করে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের পর গুলি করে চলে যায় তারা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রায়পুরা থানা পুলিশের কার্যক্রম শুরু না হওয়ায় এই কাজে সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনী। সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রঞ্জন কুমার বর্মন বলেন, ‘তার হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন আছে। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠিয়েছি আমরা।’ 

/এএম/
সম্পর্কিত
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে সম্পাদক পরিষদের নিন্দা
নাসিমকে গুলির পর একজনকে জাপটে ধরি, অপরজন আমার মাথায় অস্ত্র ধরেছিল
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি