পদ্মা সেতুর নিচে ট্রলার ডুবে একজন নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ২১:৫৩আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২১:৫৩

মুন্সীগঞ্জের পদ্মা সেতুর ৩ নম্বর পিলারের নিচে ট্রলার ডুবে লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পদ্মার চরে ঘাস কেটে ফিরে আসার সময় তীব্র স্রোতে ঘাসভর্তি ট্রলারটি ডুবে যায়। সে সময় নিখোঁজ লক্ষ্মণের সঙ্গে আরও চার জন ছিলেন। পরে এক জেলের সহযোগিতায় মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলারচালক মোকসান নামে ওই চার জন প্রাণে বেঁচে যান।

লৌহজং ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাসুদেব জানান, দুপুরে ট্রলারটি ডুবলেও ফায়ার সার্ভিসকে জানানো হয় বিকাল ৫টায়। যেহেতু ট্রলার ও নিখোঁজ ব্যক্তি ভেসে গেছেন এবং পদ্মায় প্রবল স্রোত থাকায় ডুবুরি দলকে পদ্মায় নামানো হয়নি।

নিখোঁজ লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) উপজেলার কনকসার ইউনিয়ন দক্ষিণ সিংহেরহাটি গ্রামের শুকুমার চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন বাদ্যকর। বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি, ঢোল বাজিয়ে থাকেন।

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম