ডুবে গেলো বরযাত্রীবাহী ট্রলার, ৯০ জনকে উদ্ধার

খুলনা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ২২:০৭ আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২:০৭

খুলনার দাকোপ উপজেলার নলিয়ান কালীবাড়ী খেয়াঘাটে সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা ৯০ জন বরযাত্রীকে উদ্ধার করেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টায় খুলনার পাইকগাছা থানার কানাখালী থেকে ছেড়ে আসা ৯০ বরযাত্রীবাহী একটি ট্রলার দাকোপের কালীবাড়ী খেয়াঘাট সংলগ্ন এলাকায় পৌঁছে। এ সময় একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ফলে ট্রলারে থাকা ৯০ জন বরযাত্রী পানিতে ভাসতে থাকেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান থেকে একটি উদ্ধারকারী দল বোটযোগে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় সব যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বরযাত্রীরা অন্য একটি ট্রলারযোগে তাদের পরবর্তী গন্তব্য দাকোপ থানার আড়াখালী গ্রামের উদ্দেশে রওনা করেন।

/এফআর/
সম্পর্কিত
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক