লক্ষ্মীপুরে ভেসে গেছে ৪৫ হাজার পুকুরের মাছ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ১৭:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৭:৩৯

লক্ষ্মীপুরের রায়পুরসহ পাঁচ উপজেলায় মেঘনার জোয়ারে এবং টানা দশ দিনের ভারী বর্ষণে প্রায় ৪৫ হাজার পুকুর ডুবে গেছে। এতে পুকুরের মাছ ভেসে গিয়ে জেলায় মৎস্য খাতে প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। দুশ্চিন্তায় এখন চাষিদের মাথায় হাত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলায় প্রায় ৫৪ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে ৪০ হাজার পুকুর ডুবে ৯০ শতাংশ মাছ ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে পাঁচ হাজার ৩০০ হেক্টর মাছ চাষের জলাশয়। মৎস্য চাষিদের প্রায় ৯০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

সরেজমিনে রায়পুর উপজেলার চরমোহনা, হায়দরগঞ্জ, কেরোয়া, সোনাপুর ও কমলনগর উপজেলার চরকাদিরা, চরমার্টিন, চরকালকিনি, লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ, লামচরী, লাহারকান্দি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরে প্রায় ১০ দিন ধরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে মৎস্য চাষিদের পুকুরগুলোও। চাষের মাছ ভেসে খাল-বিলে ছড়িয়ে পড়েছে।

রায়পুর পৌর শহরের কাঞ্চনপুর গ্রামের মানিক ভুঁইয়া, চরমোহনা গ্রামের বাবুল, হায়দরগঞ্জ বাজারের জাফর হাজি, আবুল খায়ের, নাসিম হাওলাদারসহ কয়েকজন মৎস্য চাষি জানান, লাখ লাখ টাকা খরচ করে তারা মাছ চাষ করেছেন। কিন্তু টানা বর্ষণে ঘের-জলাশয় ডুবে তাদের ৮০-৯০ লাখ টাকার মাছ ভেসে গেছে।

রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী এলাকার মৎস্য চাষি আমেনা বেগম ও তার স্বামী মনিরুজ্জামান বলেন, ‘এক মাস আগে ঋণ করে বড় একটি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় এক লাখ টাকার মাছ ছাড়ি। টানা বৃষ্টিতে পানি ঢুকে অধিকাংশ মাছ বের হয়ে গেছে। এখন পথে বসা ছাড়া কোনও উপায় দেখছি না।’

রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আমরা সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি। তবে আপাতত প্রণোদনার কোনও প্রকল্প নেই।’

/এএকে/এমএএ/
সম্পর্কিত
কার্পজাতীয় মাছ বিদেশে রফতানির উদ্যোগ নিচ্ছে সরকার: মৎস্য উপদেষ্টা
জামাই মেলায় একদিনে কোটি টাকার মাছ বিক্রি
উৎপাদিত খাদ্যের বড় অংশ অপচয় হচ্ছে: মৎস্য উপদেষ্টা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী