অবশেষে সেই প্রধান শিক্ষককে ওএস‌ডি, অ‌ভিযোগ তদন্তের নির্দেশ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৭ আগস্ট ২০২৪, ১৪:৩১ আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৮:১৮

শিক্ষার্থী‌দের আ‌ন্দোলন ও দা‌বি আদা‌য়ে অনড় অবস্থা‌নের মু‌খে কু‌ড়িগ্রাম সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক রুখসানা পারভী‌নের বদলি আদেশ বা‌তিল ক‌রে তা‌কে বি‌শেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ক‌রে‌ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদফতর (মাউ‌শি)। মঙ্গলবার (২৭ আগস্ট) মাউ‌শির সহকারী প‌রিচালক (মাধ্যমিক-২) দূর্গা রানী শিকদার স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞাপ‌নে এ সিদ্ধান্ত জানা‌নো হ‌য়ে‌ছে।

              আরও পড়ুন: শিক্ষার্থীদের দাবি বরখাস্ত, কর্তৃপক্ষ করলো ‘পুরস্কৃত’

এ‌কই দিন একই কর্মকর্তার স্বাক্ষরিত পৃথক পত্রে প্রধান শিক্ষক রুখসানা পারভী‌নের বিরু‌দ্ধে ওঠা দুর্নী‌তি, অ‌নিয়ম ও অপক‌র্মের অ‌ভি‌যোগ তদ‌ন্তের সিদ্ধান্ত জা‌নি‌য়ে‌ছে মাউ‌শি। অ‌ধিদফত‌রের একজন উপপ‌রিচালক ও একজন সহকারী প‌রিচাল‌কের সমন্ব‌য়ে দুই সদস্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি ক‌রে‌ছে মাউ‌শি। ক‌মি‌টি‌কে স‌রেজ‌মিন তদন্ত করে আগামী ১০ কর্মদিব‌সের ম‌ধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতি‌বেদন দা‌খি‌লের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

এর আ‌গে শিক্ষার্থী‌দের আ‌ন্দোল‌নের মু‌খে গত রবিবার প্রধান শিক্ষক রুখসানা পারভীন‌কে তার বাসস্থান জেলা লালম‌নিরহাটে বদ‌লির আ‌দেশ দেয় মাউ‌শি। ত‌বে এমন বদ‌লি‌কে ‘পুরস্কার’ আখ্যা দি‌য়ে তা প্রত্যাখ্যান ক‌রে আ‌ন্দোলনকারীরা। তারা দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার ঘোষণা দেয়। শিক্ষার্থী‌দের অনড় অবস্থা‌নের মু‌খে ওই সিদ্ধান্ত বদলা‌লো মাউ‌শি।

               আরও পড়ুন: জীবন থাকতে পদত্যাগ করবো না

প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী আচরণ এবং দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে আন্দোলনে না‌মে স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ক্লাস বর্জন ক‌রে অবস্থান কর্মসূ‌চি, সড়ক অব‌রোধসহ জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে শিক্ষার্থীরা। তারা রুখসানা পারভীন‌কে বরখাস্ত ক‌রে তার বিরু‌দ্ধে ওঠা অ‌ভি‌যো‌গের তদন্তের দা‌বি জানায়।

শিক্ষার্থী‌দের দা‌বির বিষয়গু‌লো মন্ত্রণালয়‌কে লি‌খিতভা‌বে জানায় জেলা প্রশাসন। উদ্ভূত প‌রি‌স্থিতি‌তে প্রধান শিক্ষক রুখসানা পারভীন‌কে ওএস‌ডি করাসহ তার বিরু‌দ্ধে ওঠা অ‌ভি‌যোগ তদ‌ন্তের সিদ্ধান্ত নেয় মাউ‌শি। 

/এমএএ/
সম্পর্কিত
বেপরোয়া সরকারি প্রাথমিকের ১২ শিক্ষক, মানছেন না প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনা
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষার্থীর বাবা
সর্বশেষ খবর
ডেটিং অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৭
ডেটিং অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৭
ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো ইউয়ান
ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো ইউয়ান
বেপরোয়া সরকারি প্রাথমিকের ১২ শিক্ষক, মানছেন না প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনা
বেপরোয়া সরকারি প্রাথমিকের ১২ শিক্ষক, মানছেন না প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স