শিক্ষার্থীদের দাবি বরখাস্ত, কর্তৃপক্ষ করলো ‘পুরস্কৃত’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ২১:৪২ আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৯:১৫

প্রধান শিক্ষকের বরখাস্ত ও শাস্তির দাবিতে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন রবিবারও অব্যাহত ছিল। শিক্ষা কার্যক্রম বয়কট করে সকাল থেকে বিক্ষোভ, সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ দিনভর আন্দোলনে প্রকম্পিত ছিল জেলা শহর। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার বিকালে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে শ্বশুরালয় জেলা লালমনিরহাটে বদলির আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

                                          আরও খবর: জীবন থাকতে পদত্যাগ করবো না

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবিবার বিকালে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে লালম‌নিরহাট সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ে বদলির আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

তবে বদলির আদেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছে, ‘আমাদের দাবি, প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে বরখাস্ত করে তার দুর্নীতি ও অনিয়মের তদন্ত করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ তাকে নিজ বাসস্থানের কাছের স্কুলে বদলি করে পুরস্কৃত করেছে। আমরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।’

রবিবার দিনভর আন্দোলন করে বিকালে জেলা প্রশাসক চত্বর থেকে এমন সিদ্ধান্ত জানায় আন্দোলনকারীরা। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঘরে ফিরে যায় তারা। এ সময় তাদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী আচরণ এবং দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে। স্কুলের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষককে বরখাস্তসহ তার দায়িত্বকালে গত ১৫ বছরের স্কুলের আয়-ব্যয়ের হিসাব প্রদানের দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের আন্দোলন আঁচ করতে পেরে গা ঢাকা দিয়েছেন প্রধান শিক্ষক। কয়েকদিন ধরে তিনি স্কুলে অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে স্কুলটির কয়েকশ’ শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থী ও স্কুলটির কয়েকজন শিক্ষক বলেন, ‘বদলি শাস্তি নয়। বরং বাসস্থানের কাছে বদলি করে তাকে পুরস্কৃত করা হয়েছে। আমরা এমন আদেশ প্রত্যাখ্যান করছি। রুখসানা পারভীনকে তার কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য তাকে বরখাস্ত করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুর্নীতি দমন আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে না। দাবি আদায় না হলে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। মঙ্গলবার সকাল থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘প্রধান শিক্ষককে বদলির আদেশ দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীদের সিদ্ধান্ত এবং দাবির বিষয়গুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষার্থীর বাবা
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, দুই বিএনপি নেতাকে শোকজ
সর্বশেষ খবর
শান্তিরক্ষায় সশস্ত্রবাহিনীর প্রশংসা করলেন আইরিন খান
শান্তিরক্ষায় সশস্ত্রবাহিনীর প্রশংসা করলেন আইরিন খান
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ
নিজ বাসা থেকে সরকারি কলেজের শিক্ষিকার লাশ উদ্ধার
নিজ বাসা থেকে সরকারি কলেজের শিক্ষিকার লাশ উদ্ধার
ইরানের ওপর স্থল অবরোধ ‘প্রায় অসম্ভব’: আরাঘচি
ইরানের ওপর স্থল অবরোধ ‘প্রায় অসম্ভব’: আরাঘচি
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স