স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার সড়ক সংস্কারে নেমেছেন তরুণরা

ফেনী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ১৯:৩৫আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৯:৩৬

ফেনীর পরশুরামে স্বেচ্ছাশ্রমে গ্রামের যুবকরা পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের কাজে নেমেছেন। বৃহস্পতিবার পরশুরাম থেকে পশ্চিম সাহেবনগর পর্যন্ত ভেঙে যাওয়া সড়ক মেরামত করেন তারা। এতে দুই গ্রামের শতাধিক যুবক অংশ নিয়েছেন।

স্বতঃস্ফূর্তভাবে সংস্কার কাজে অংশ নেওয়া পশ্চিম সাহেবনগর ও মণিপুর গ্রামের যুবকরা বলেন, ‘দশের লাঠি একের বোঝা। আমরা দুই গ্রামের যুবকরা প্রাথমিকভাবে সংস্কার করছি। সরকারের দিকে চেয়ে বসে থাকলে আমাদের চলাচলের বিঘ্ন ঘটবে। সরকার নিয়ম অনুযায়ী যখন সময় হবে তখন কাজ করবে। ততদিন পর্যন্ত তো আমরা বসে থাকতে পারবো না। আমাদের চলাচল করতে হবে। তাই সবাই মিলে যতটুকু সম্ভব সংস্কার করছি।’

তারা আরও বলেন, ‘সবাইকে আমাদের মতো নিজ গ্রামের সড়কগুলো নিজেরাই যতটুকু সম্ভব সংস্কার করা উচিত।’ 

স্থানীয় সাংবাদিক আবু ইউসুফ মিন্টু বলেন, ‘এটি খুবই ভালো উদ্যোগ। দল-মত নির্বিশেষে তারা নিজেরা নিজেদের চলাচলের সড়ক সংস্কার করছেন। তাদের মতো সবাইকে এভাবে এগিয়ে আসা উচিত। এলাকার সবার সাধ্যমতো সহযোগিতা করা উচিত।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী