থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় একজন নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ধারে থেমে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় সৌরভ পাহান (২২) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের চালক হাফিজুল ইসলাম।

শুক্রবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের হরিপদ পাহানের ছেলে। আহত ট্রাকচালক হাফিজুল ইসলাম নওগাঁ সদর উপজেলার রজতপুর গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে দিনাজপুরমুখী একটি ট্রাক কানাগাড়ী বাজারে সড়কের পাশে থেমে ছিল। একই সময় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৮২৯২) থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ওই ট্রাকের চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহসান হাবিব বলেন, ‘সকালে গুরুতর আহত অবস্থায় মধ্যবয়সী একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় আমরা দিনাজপুরে স্থানান্তর করেছি। অপর এক যুবককে আমরা মৃত অবস্থায় পেয়েছি।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। চালকের সহকারীর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। থেমে থাকা ট্রাকটি নিয়ে চালক ঘটনার পরেই পালিয়ে যায়। গুঁড়িবোঝাই ট্রাকটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম