খুলেছে অধিকাংশ পোশাক কারখানা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৯

ঢাকার সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিকদের বিক্ষোভের পর অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলেছে। শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে বেলা ১১টার দিকে কর্মবিরতির মুখে ১৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। চলছে সেনা টহল।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি। প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে।

এদিকে, সকাল ১০টার পর থেকেই বেশ কিছু কারখানায় কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। প্রায় ১৭টি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা চলে যান। কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়নি তাদের।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শ্রমিকরা কাজ না করায় এবং কিছু কারখানার ম্যানেজমেন্ট না আসায় আজ ১৭টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা নিরসনের চেষ্টা করে যাচ্ছি। তবে গত কয়েকদিনের তুলনায় আজ শিল্পাঞ্চলের পরিবেশ অনেক ভালো। রাস্তাঘাট ক্লিয়ার আছে, কোথাও কোনও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেনি। শ্রমিকরা কাজ না করায় কিছু কারখানা ছুটি দিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটা কারখানার শ্রমিকরা কাজ না করে বের হয়ে গেলে দেখা যায়, তারা চেষ্টা করেন অন্যান্য কারখানায় তাদের পরিচিতদের বের করে আনার। এ কারণে সমস্যা না থাকলেও অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে।’

উল্লেখ্য, গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়া কয়েকটি কারখানার শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিল। শিল্প-কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। ইতোমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের