বৈষম্যবিরোধী আন্দোলন

মুন্সীগঞ্জে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয়ক দলের মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। বিভাগীয় ও জেলায় সফরের অংশ হিসেবে রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল মুন্সীগঞ্জে পৌঁছায়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিন জনের এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়ক দলের সদস্যরা। হতাহতদের পরিবারের খোঁজখবর নিয়ে সমবেদনা জানান তারা।

 হতাহতদের পরিবারের খোঁজখবর নিয়ে সমবেদনা জানান সমন্বয়করা উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাজী মতিনের ছেলে রিয়াজুল ফরাজি, আলী আকবরের ছেলে মোহাম্মদ সজল এবং সিরাজ সরদারের ছেলে নূর মোহাম্মদ ডিপজল। এ ছাড়া সেদিন অর্ধশতাধিক গুলিবিদ্ধসহ আহত হন শতাধিক ছাত্র-জনতা।

এদিকে, আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জের আরও ছয় জন।

বিকালে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে সমন্বয়ক দলের।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী