পীরগাছায় হরতাল পালিত, বিএনপি নেতা রাঙ্গার বিরুদ্ধে মামলা প্রত্যাহার

রংপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬

রংপুরের পীরগাছা উপজেলা সদরে সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে মামলা করার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।

হরতালের সমর্থনে ব্যবসায়ী সমিতি কিংবা বিএনপি নেতাকর্মীদের মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করার জন্য বিএনপি নেতা রাঙ্গা পীরগাছা থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি রাজনৈতিক নয়, কিছুটা ব্যক্তিগত বিষয়ও আছে। তার পরেও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয় সেটি আমরা সমাধান করার উদ্যোগ নিয়েছি।’

এদিকে, রংপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোতায়াক্কিল বিল্লাহ শাহ ফকিরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পীরগাছার ঘটনা তারা দেখছেন। সার্বিক অবস্থা সম্পর্কে খবর নিয়ে এ বিষয়ে জানাবেন।

এদিকে, পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘পুরো ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম