রাঙামাটিতে সব ধরনের পরিবহন ধর্মঘট

রাঙামাটি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২

রাঙামাটিতে সংঘর্ষের সময় বাস, সিএনজি অটোরিকশা ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। শুক্রবার রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন– চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ, মাইক্রোবাস সমবায় সমিতির অর্থ সম্পাদক দিদারুল আলম, রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনসহ অন্যরা।

সভা থেকে জানানো হয়, আজকের ঘটনায় তিনটি বাস, চারটি সিএনজি, ১২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। ছয় জন বাসচালক ও হেলপার, ১২ জন ট্রাকচালক এবং ৩০ থেকে ৩৫ জন সিএনজি চালক আহত হন। দুই জন সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।

রাঙামাটি সিএনজি অটোকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমাদের শ্রমিকদের কী আপরাধ ছিলো? যানবাহনের কেন ক্ষতি করা হলো? দুই শ্রমিককে কুপিয়ে আহত করে, বাকিদের নানাভাবে আহত করে বাসের গ্লাসগুলো ভেঙে দেয়। এর প্রতিবাদে কাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটিতে সব ধরনের পরিবহন ধর্মঘট ঘোষণা করছি। এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

/এমএএ/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের