অস্থিরতা কাটিয়ে আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৫

অস্থিরতা কাটিয়ে ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলের কর্মপরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার বিজিএমইএ’র সিদ্ধান্তের পর বুধবার সকাল থেকে অধিকাংশ কারখানা খোলা হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে আজও ১৪টি কারখানা অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ এবং ৫টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানা ও শিল্পপুলিশ সূত্র জানায়, বিজিএমইএ’র দাবি মেনে নিয়ে বুধবার থেকে সব কারখানা চালুর সিদ্ধান্ত নেয়। সকালে অধিকাংশ কারখানা খোলার পর শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে কাজে ফিরেছেন। এখন পর্যন্ত আশুলিয়ার কোথাও কোনও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। একটি কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতি পালন করেছেন। অন‍্যদিকে, আজও বন্ধ রয়েছে ১৪টি কারখানা।

এদিকে, জিরাবো এলাকার অনন্ত, নরসিংহপুর এলাকার জেনারেশন, জামগড়ার ডেকো গার্মেন্টসসহ ৫টি কারখানায় আর্থিক সমস‍্যা এবং অভ‍্যন্তরীণ বিষয় নিয়ে শ্রমিকরা কর্মবিরতিতে গেলে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া নরসিংহপুর এলাকার নিট এশিয়া কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা কারখানার মালিকের কাছ থেকে দাবির বিষয়ে সরাসরি আশ্বাস পাওয়ার জন্য এই বিক্ষোভ পালন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল আলম মিন্টু বলেন, ‘আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। ৪-৫টি কারখানায় শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতন নিয়ে সমস‍্যা দেখা দিয়েছে। এ ছাড়াও গতকাল বিজিএমইতে যে সিদ্ধান্ত হয়েছে, ওইসব কারখানার শ্রমিকদের সেগুলো সুন্দরভাবে অবহিত করার পাশাপাশি দ্রুত আলোচনা করে সমাধান করার দাবি জানান তিনি।’ এ ছাড়াও বন্ধ থাকা কারখানাগুলো চালু করার দাবি জানান।

আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘গতকাল শ্রমিকদের ১৮ দাবি মেনে নেওয়ার পর সকাল থেকে অধিকাংশ কারখানা খোলা হয়েছে আশুলিয়ায়। তবে ১৪টি কারখানা অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ রয়েছে এবং ৫টি কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি করলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।’ যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের