হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ছয় দিন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম খোলা থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ‘আগামী ১০ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে জন্য ভারতীয় ব্যবসায়ীরা আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক পত্র দ্বারা বন্ধের বিষয়টি তারা আমাদের জানিয়েছেন।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এ সময় পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। অন্যান্য দিনের মতো প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই পথ দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম