ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৫:১০আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৫:২০

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রবিন চৌধুরী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর রাতে শহরের মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিন ওই এলাকার মৃত খবির চৌধুরীর ছেলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘গ্রেফতার রবিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ডাকাটি প্রস্তুতি, ছিনতাই, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভোররাতে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ