বেরোবিতে ছাত্রলীগ নেতাদের কক্ষে পাওয়া গেলো বিপুল পরিমাণ দেশি অস্ত্র

রংপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৭:১২আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:১২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে প্রভোস্টের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই হলের বিভিন্ন কক্ষ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

শহীদ মুখতার এলাহি হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হল প্রশাসন ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শহীদ মুখতার ইলাহি হলের ৩০৫, ৩০৬, ৫০৩ ও ৫১১ নম্বর কক্ষগুলো ৫ আগস্টের পর থেকে তালাবদ্ধ ছিল। ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খোলার পরেও এই হলের কক্ষগুলো তালাবদ্ধ অবস্থায় ছিল।  রবিবার গভীর রাতে প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের নেতৃত্বে সহকারী প্রভোস্ট ও হলের কর্মকর্তারা কক্ষগুলোর তালা ভেঙে দেশি রড, চাপাতি, ছুরি, দা, রামদাসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র উদ্ধার করেন। কক্ষগুলো বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক টগর, ছাত্রলীগ নেতা নোমানসহ অন্য নেতাকর্মীরা ব্যবহার করতেন। এসব কক্ষে সাধারণ শিক্ষার্থীদের প্রবেশ একেবারে নিষিদ্ধ ছিল।

তারা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর দফায় দফায় ওই সব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। গত ১৬ জুলাই বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগতদের সহায়তায় কয়েক দফা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর দফায় দফায় হামলা চালায়। এতে শতাধিক ব্যক্তি আহত হয়। পরে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার আগে পর্যন্ত বেরোবি ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কক্ষগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর তাদরে আর দেখা যায়নি। আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম সহ বেশ কয়েকজনের নাম রয়েছে।

এ ব্যাপারে প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘অবৈধভাবে অবস্থান করা ছাত্রদের হল ত্যাগ এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য এরই মধ্যে আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেওয়ার পরপর আমরা রবিবার রাতে হলে অভিযান চালাই। এ  সময় বেশ কয়েকটি কক্ষ থেকে থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
‘জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার’
কেমন আছেন আবু সাঈদের বাবা-মা, কতটুকু পূরণ হলো তার স্বপ্ন
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার