রংপুরে শোকরানা সমাবেশে এটিএম আজহার

বিএনপি-জামায়াত কিছুই করতে পারেনি, ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে

রংপুর প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৬:৫২ আপডেট : ১২ জুন ২০২৫, ১৬:৫২

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা জামায়াত-বিএনপিসহ অনেক দল সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিছুই করতে পারি নাই। অথচ আল্লাহর রহমতে ৫ আগস্ট দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ আর স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুললো; আওয়ামী লীগের পতন হয়ে গেলো আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলো।’

তিনি আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরে তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা এই বিপ্লব ঘটিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশকে জুলুমবাজদের হাত থেকে রক্ষা করলো তাদের স্যালুট জানাই। আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসির রায় দেয়া হয়েছিল। আমি ফাঁসির দড়ি পড়ার এবং মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। আমি কোনও অন্যায় করি নাই। তারপর ৫ আগস্টের পর সুপ্রিম কোর্টের ৭ বিচারপতি আমাকে নির্দোষ প্রমাণ করে খালাস দিয়েছেন। আমার বিরুদ্ধে যে বিচারপতিরা রায় দিয়েছিল তারা এখন কোথায়?’

তিনি জামায়াতের শীর্ষ নেতা নিজামী, কাদের মোল্লাসহ সকল নেতাকে ফাঁসি দেওয়ার নামে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

এটিএম আজহার বলেন, ‘২০০৯ সালের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত-বিএনপিসহ অনেক দল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে নানানভাবে জেল-জুলুম অত্যাচার করা হয়েছে। কিন্তু ৫ আগস্ট যে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাদের ক্ষমতা চুরমার হয়ে যাবে তারা সেটা কখনোই ভাবে নাই। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ যেভাবে গুলির সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়ে জীবন দিয়েছেন। তার কারণেই ৫ আগস্ট গণ-অভ্যুত্থান সফল হয়েছে। আল্লাহ আবু সাঈদকে শহীদের মর্যাদা দান করবেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, এটিএম আজহারুল ইসলাম ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি তার নির্বাচনি এলাকা রংপুর-২ আসনের তারাগঞ্জে আসলে শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান। সমাবেশের পরে সড়কপথে তিনি তার জন্মস্থান রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়ায় পৈত্রিক বাড়িতে যান। সেখানে স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পরে বিকাল ৫টায় বদরগঞ্জের শাহাপুর মাঠে শোকরানা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি।  

/কেএইচটি/
সম্পর্কিত
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম