ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ০৬:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৬:২৬

মাদারীপুরের শিবচরে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সোয়া ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম কলম বণিক (৫৬)। তিনি পাঁচ্চর বাজারের বণিক ট্রেডার্সের মালিক এবং ওই এলাকার অনিল বণিকের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিদিনের মতো পাঁচ্চর বাজারের মুদি দোকান বন্ধ করে সারাদিনের কেনাবেচার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন কমল। বাড়ির কাছাকাছি আসলে তিন-চার জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে। মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যান কমল। এ সময় তার সঙ্গে থাকা সোয়া ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে কমলের ডাক-চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কমলকে ঢাকা মেডিক্যালে পাঠান চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের