পাচারের সময় টিসিবির ১০৯০ কেজি চাল উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১৮:১৭আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৯:৪০

ক্রেতাদের মাঝে বিক্রি না করে চটের বস্তাসহ টিসিবির সরকারি চাল সাদা প্লাস্টিকের বস্তায় ভরে পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা আটক করে। পরে সেনাক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী তা জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে ঘটেছে এ ঘটনা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে নেত্রকোনা সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিনগত রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নে টিসিবির ২৭ বস্তা চাল সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি না করে নৌকায় করে পাচার করা হচ্ছিল। সে সময় স্থানীয়রা ওই চাল আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় জনতা এবং গ্রামপুলিশের সহায়তায় ওই নৌকা দুর্গাপুর তেরিবাজার ঘাটে আনা হয়। নৌকাটিতে বিভিন্ন ওজনের ২৭টি বস্তায় এক হাজার ৯০ কেজি চাল ছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪৩ হাজার ৬০০ টাকা। সরকারি চালের বস্তা যাতে কেউ শনাক্ত করতে না পারে সেজন্য সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে আড়াল করে সেগুলো পরিবহন করা হচ্ছিল। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদা আক্তার মুন্নি বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় টিসিবির ডিলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের শাহজাহান মিয়া এবং চালের ক্রেতা একই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মিয়াকে আসামি করা হয়েছে।

জব্দ চাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের