চট্টগ্রামে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি: সাবেক কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ অক্টোবর ২০২৪, ১৫:৪০আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৫:৫০

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার দোপাপুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদ ৩নং ওয়ার্ডের তালতলা চৌকি এলাকার মৃত এসএইচএম কামাল উদ্দিনের ছেলে।

পটিয়া থানা পুলিশ জানিয়েছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ দুটি বিস্ফোরক ও দুটি হত্যা চেষ্টা মামলার আসামি আজাদ। ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ জানান, বিগত ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রভাব বিস্তার করে তা প্রতিহত করার চেষ্টা করেছেন বলে স্বীকার করেছেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুটি বিস্ফোরক মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বিকালে কারাগারে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের