টাকা তুলতে না পেরে ব্যাংকের গেটে তালা দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা

সিলেট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৩:৩৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৩:৩৫

গ্রাহকদের ব্যাংকে লাখ টাকা থাকার পরেও টাকা তুলতে গেলে দেওয়া হয় গ্রাহকদের ৩ হাজার টাকা। এমন অবস্থা চলছে সিলেটের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একাধিক শাখায়। ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকার পরেও চাহিদা মতো টাকা তুলতে না পারায় সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের গেটে তালা ঝুলিয়েছেন গ্রাহকরা। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার গ্রাহকরা টাকা না পেয়ে সিলেটের গোলাপগঞ্জের ন্যাশনাল ব্যাংকের আরও একটি শাখায় তালা লাগিয়ে দেন।

এদিকে, খবর পেয়ে মহানগর পুলিশের শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের শান্ত করে ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে বৈঠকে বসেন।

শিবগঞ্জ ন্যাশনাল ব্যাংক লিমিটেড শাখার গ্রাহক কয়েছ আহমদ বলেন, ‘অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রয়েছে। প্রয়োজন অনুসারে টাকা তুলতে আসলে ব্যাংক থেকে জানানো হয় তিন হাজার টাকার বেশি দেওয়া সম্ভব নয়। কারণ জানতে চাইলে তাকে বলা হয়, ব্যাংকে টাকার সংকট রয়েছে। তাই আমরা গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ব্যাংকের গেটে তালা লাগিয়েছি।’

একই ব্যাংকের গ্রাহক জুনেদ মিয়া বলেন, ‘ব্যাংকটিতে টাকা রেখে বিপদে পড়েছি। টাকা তুলতে পারছি না। কিন্তু তারা টাকা জমা নেওয়ার সময় ঠিকই নিচ্ছি। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে ব্যাংকটি।’

ব্যাংকের এক কর্মকর্তা জানান, গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত টাকা নেই। এ জন্য গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ঈদে এটিএম ও অনলাইনে লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা 
মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা রোধে ৭ দাওয়াই অর্থমন্ত্রীর
‘ব্যাংকের বাইরে মানুষের হাতে ৩ লাখ কোটি টাকা’
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের