১৬ লাখ টাকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ, আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৪, ১২:৫৭আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:৫৭

হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাচালানের চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে চার পাচারকারীকে।

শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

জানা গেছে, সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ ছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, চোরাকারবারিরা ওই জায়গায় ভারতীয় পণ্য মজুত করে বাজারে বিক্রি করতো। তারা চিনি ভারতীয় বস্তা থেকে বের করে দেশি কোম্পানি ‘ফ্রেস’-এর লোগো সংবলিত বস্তায় ভরে বাজারে বিক্রি করে। অভিযানের সময় বস্তা সেলাই ও টাকা গণনার মেশিন জব্দ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বন্ধ ৬ চিনিকল চালুর দাবিতে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
রেকর্ড ফলন ও মজুত সত্ত্বেও খাদ্য আমদানির সিদ্ধান্ত কেন? 
খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে চিনির দাম মণপ্রতি বেড়েছে ২০০ টাকা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী