যমুনায় তীব্র নাব্য সংকট

আরিচা-কাজিরহাট নৌপথে ৩৬ ঘণ্টা পর ফেরি চালু

মানিকগঞ্জ প্রতিনিধি 
০৩ নভেম্বর ২০২৪, ১১:৪৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪৪

যমুনা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই নৌপথে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ও কাজিরহাট ঘাটে প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, গত কয়েক দিন ধরে নৌপথে ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। মাঝে-মধ্যে ডুবোচরে আটকে যাচ্ছে ফেরিগুলো। নাব্য সংকট প্রকট আকার ধারণ করায় ফেরিগুলো হাফলোড নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিল। পানি ক্রমাগত হ্রাসের কারণে নৌ চ্যানেলটি আরও সংকীর্ণ হয়ে পড়েছে, যা ফেরি চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ অবস্থায় শুক্রবার রাতে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে সহস্রাধিক পণ্যবাহী বিভিন্ন ধরনের ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।

যমুনা নদীর নাব্য রক্ষার্থে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং ইউনিট অব্যাহতভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রবিবার সকাল থেকে আরিচা-কাজিরহাট নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানান ফেরি সেক্টরের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ