টঙ্গীতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

গাজীপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩

গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন কেরানিরটেক বস্তিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে ২৭ জন নারী, ৪২ জন পুরুষ।

অভিযানে নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, আনুমানিক ৩ ভরি সোনা, ১০ কেজি গাঁজা, ২৫ হাজার ইয়াবা, ২০ বোতল মদ, ১০ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

৫৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী ওসি কায়সার আহমেদ বলেন, ‘মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকায় যৌথ বাহিনী ৬৯ জনকে আটক করেছে। উদ্ধার মালামালসহ আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। এখনও অভিযান চলছে। এতে লেফটেন্যান্ট কর্নেল মাহবুবের নেতৃত্বে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে ৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার এবং ৫ এডি স্বতন্ত্র ব্রিগেড কমান্ডারসহ প্রায় ৫ শতাধিক সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশগ্রহণ করেছেন।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বস্তির মাদক ব্যবসায়ী, টোকাই এবং সন্ত্রাসীরা টঙ্গী রেলওয়ে স্টেশনসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাই, রাহাজানি ও ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এসব অপরাধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।  

/এমএএ/
সম্পর্কিত
রাস্তায় প্রাইভেটকারে গুলি করে দুই মিনিটে ৩ কোটি টাকা লুট, একজন গুলিবিদ্ধ
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
ঘরের টিনের বেড়া ভেঙে পালানোর সময় পুলিশ কর্মকর্তাসহ আটক ৪
সর্বশেষ খবর
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক