ময়মনসিংহে মা ও তিন ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৭:১৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:১৬

ময়মনসিংহের তারাকান্দায় ২০০৬ সালে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত। আসামিদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় আরও পাঁচ জনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস নয় জন অভিযুক্তের মধ্যে পাঁচ জনের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন; তাদের তিন ছেলে কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। তারা তিন জনই পলাতক রয়েছেন। আসামি করিম উদ্দিনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে শত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষ দেশি অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। ঘটনাস্থলেই হাবিব নিহত হন। পরদিন তার মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত নয় জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শেষে বিচারক এ আদেশ দেন। মামলায় সরকারি আইনজীবী ছিলেন আকরাম হোসেন। আসামিপক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার