মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত

নীলফামারী প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ১৩:০০আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৩:০০

নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নেহাল খান (২০) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

সৈয়দপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নেহাল সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে। তিনি শহরের সানফ্লাওয়ার স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নেহালসহ তিন জন একটি মোটরসাইকেলে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে চালক নেহালসহ তিন জন গুরুতর আহন হন। তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে নেহালকে চিকিসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠী আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলে তিন বন্ধু প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ধলাগাছ মোড়ে ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতকে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
বোনের বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নুরের
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা