খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

কুমিল্লা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ১৮:২১ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৮:২১

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া একটি মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপে আরেকটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পেছন থেকে আশা আরেকটি মাইক্রোবাসের চালক খাদে পড়া গাড়িটির ভিডিও করার চেষ্টা করেন। তখন পাশ থেকে যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসটিকে চাপা দিলে সেটিও খাদের কিনারে চলে যায়। ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালান। তবে মাইক্রোবাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ বলেন, ‌‘গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দৌড়ে এসে চালককে উদ্ধার করি। এতে কেউ গুরুতর আহত হয়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম বলেন, ‘চালকদের অসাবধানতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তেমন কেউ আহত হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ 
জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য
সর্বশেষ খবর
মস্কোয় মার্কিন দূতেরা
মস্কোয় মার্কিন দূতেরা
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
তাইওয়ানের স্বাধীনতার কোনও সুযোগ নেই: সুন ইয়াত-সেনের জন্মবার্ষিকীতে শি জিনপিং
তাইওয়ানের স্বাধীনতার কোনও সুযোগ নেই: সুন ইয়াত-সেনের জন্মবার্ষিকীতে শি জিনপিং
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘শর্টসার্কিট’ 
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘শর্টসার্কিট’ 
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি