বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

আইইউটির ৩ দিনের শোক, পল্লী বিদ্যুৎ ও বিআরটিসির তদন্ত কমিটি

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ২২:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৮

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তিন দিনের (২৫ থেকে ২৭ নভেম্বর) শোক ঘোষণা করছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম এক সপ্তাহ স্থগিত রাখারও ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। সোমবার (২৫ নভেম্বর) থেকে ঘোষিত কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দুটি এবং বিআরটিসি একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীপুর থানায় এ ঘটনায় কোনও মামলা হয়নি বলে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করে, শনিবার (২৩ নভেম্বর) সকালে শ্রীপুরে এলাকায় মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিক করতে যান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ওই রিসোর্ট থেকে একটু দূরে তাদের বহনকারী একটি বাস ১১ হাজার কেভি বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হলে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। তারা প্রত্যেকেই ওই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকাহত। দুর্ঘটনায় একই বিভাগের আহত তিন শিক্ষার্থী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে।

এই হৃদয়বিদারক ঘটনায় প্রয়াত শিক্ষার্থীদের আত্মার সম্মান জানাতে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আইইউটির পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। ২৩ নভেম্বর এশার নামাজের পরে আইইউটির মসজিদে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া শ্রদ্ধার স্মারক হিসেবে এবং এই ট্রাজেডির গুরুত্বের স্বীকৃতিস্বরূপ সব অ্যাকাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছে। মৃতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে গঠন করা তদন্ত কমিটিতে আট জন সদস্য এবং ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে গঠন করা তদন্ত কমিটিতে তিন জন সদস্য রয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহা-ব্যবস্থাপক (জিএম) আকমল হোসেন তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুর রহিম মল্লিককে আট সদস্যের তদন্ত কমিটির প্রধান এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মহিউদ্দিন আহমেদকে তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

অপরদিকে, গাজীপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে সড়কের পাশের তারের সংস্পর্শে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।

আরও পড়ুন: পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু

 
/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী