কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো নারী পোশাকশ্রমিকের

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৭:২১আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:২১

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় পোশাকশ্রমিক হেলেনা আক্তার (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিহত হেলেনা আক্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের আজাদুর রহমানের স্ত্রী। তিনি মুলাইদ এলাকায় ভাড়াবাসায় থেকে স্থানীয় হাসিন সোয়েটার কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় নারী পোশাকশ্রমিক হেলেনা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কাভার্ডভ্যান চাপা দিলে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দ করে নিয়ে আসে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের