গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬

গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস সুপারভাইজার ইলিয়াস কাজী (৫০) গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে। অপর নিহত বাসযাত্রী শামসু মোড়ল (৫৬) যশোরের মনিরামপুর থানার রামনাথপুর গ্রামের রহিম মোড়লের ছেলে।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম মজুমদার হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশের ওসি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ব্যাসপুরগামী অপর একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী শামসু মোড়ল নিহত হন এবং বাসের সুপারভাইজার ইলিয়াস কাজীসহ কমপক্ষে ২১ জন আহত হন।

এ ঘটনায় বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ বাস দুটি জব্দ করলেও দুই গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি। আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী