সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৪ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৪

ঠাকুরগাঁওয়ে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক সন্দেহে রামচন্দ্র পাল (৩২) নামে একজনকে আটক করেছে ৪২ বিজিবি। শুক্রবার বিকালে জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার বিকালে ৪২ বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজিবি ও হরিপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির অন্তর্ভুক্ত ডাকদহ গোপালপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল রামচন্দ্রকে দেখতে পায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তার নাম এবং আনুষাঙ্গিক বিষয়ে জানতে চাইলে সে জানাতে ব্যর্থ হয়। পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে হরিপুর থানা পুলিশে সোপর্দ করেন। ওই ব্যক্তি পূর্ণ পরিচয় বা ঠিকানা দেয়নি বলেও জানায় হরিপুর থানা পুলিশ।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, হরিপুর সীমান্তে ৪২ বিজিবির একটি টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এবং আমাদের থানায় সোপর্দ করে। বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ
সীমান্তের ওপারে ইতিহাসের প্রাচীন তোরণ, কোতওয়ালী দরজা
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক