তিন দিন পর স্পিডবোটের ৩ যাত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪

বরিশালে কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার তিন দিন পর তিন জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার সকালে দুর্ঘটনাকবলিত স্থান সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ‘লাশ ভাসতে দেখে স্থানীয়রা অবহিত করেন। সেখান থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল শেষে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।স্বজনরা লাশ শনাক্ত করেছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চাচ্ছেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মরদেহ উদ্ধার হওয়া তিন জন হলেন– স্পিডবোটচালক আল আমিন (২৩), যাত্রী ইমরান হোসেন ইমন (২৯) ও রাসেল আমিন (২৪)।

আল আমিন ভোলা সদরের ভেদুরিয়ার উত্তর চর এলাকার মো. সিদ্দিকের ছেলে। ইমরান ভোলা সদরের ধনিয়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে। রাসেল পটুয়াখালী কলাপাড়া উপজেলার নেওয়াপাড়া এলাকার আজগর আলী হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার বিকালে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখ জনতার হাট এলাকায় লাহারহাট থেকে বরিশালগামী স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের এ সংঘর্ষ হয়। সংঘর্ষে জালিস মাহমুদ নামে এক যাত্রী নিহত এবং তিন জন নিখোঁজ হন। ওই স্পিডবোটে মোট ১১ জন যাত্রী ছিলেন। বাকিরা সাঁতরে তীরে ওঠেন।

এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় বাল্কহেড চালককে গ্রেফতার করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত
ঈদযাত্রায় বাড়ছে মৃত্যুমিছিল: অনিয়ম-অবহেলায় বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম