মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১২:৪২আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪২

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শনিবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিন জন হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শনিবার সকালে ওই এলাকায় নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারীর ছেলে অদুদ বেপারী (৩৫), একই এলাকার বাবুল (৩৮), সদর উপজেলার জাজিরা কুঞ্জনগর এলাকার মাহমুদ গাজী।

পুলিশ জানায়, অন্ধকার এবং কুয়াশার কারণে হয়তো একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত পৌনে ১০টার দিকে তিন জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত
ঈদযাত্রায় বাড়ছে মৃত্যুমিছিল: অনিয়ম-অবহেলায় বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ