মেঘনায় নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, দুজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ০১:৫১ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৫১

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালিপুড়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওদুদ ব্যাপারী (৩৫) ও নাঈম (৩০)। দুজনের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলামিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি।’

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিন জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুটি নৌযানের সংঘর্ষ ঘটেছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ”জলদস্যু” ওদুদ ব্যাপারী ও বাবুল মিয়া নিয়ত হয়েছেন। আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ওদুদ ব্যাপারী আরেক জলদস্যু পিয়াসের বড় ভাই। ওদুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
গুরুতর আহত সেই শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠালো রাবি প্রশাসন
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত