কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বাতিল

নীলফামারী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৭

পৌষের আগমনে সকাল ও রাতে কুয়াশায় ঢাকা পড়ছে নীলফামারীর জনপদ। ফলে জেলার সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় ঘটছে। তীব্র শীত ও কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় সোমবার (৯ ডিসেম্বর) রাতের দুটি ফ্লাইট এই বিমানবন্দরে নামতে পারেনি। 

এদিকে, রাতের ফ্লাইট বাতিল হওয়ায় দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তারা সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য ২ হাজার মিটার দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) থাকার কথা থাকলেও তা রয়েছে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার। ফলে সকালের দুটি ফ্লাইট এখনও ঢাকা থেকে ছেড়ে আসেনি। 

বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘হঠাৎ সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি শূন্যে নেমে আসায় সোমবার রাতে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের আগে আবহাওয়ার উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।’ 

উল্লেখ্য, শীত মৌসুমে সকাল ও রাতে শিডিউল মেনে ফ্লাইট চলাচল সম্ভব হয়ে ওঠে না। প্রায় প্রতিদিনই ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। মঙ্গলবার সকালের এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ফ্লাইট এখন পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি।

/এমএএ/
সম্পর্কিত
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি