চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ডিসেম্বর ২০২৪, ১২:২২আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:২২

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিং করার অভিযোগে ১১ জন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। এর আগে গত ২৬ নভেম্বর অভিযুক্ত ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। পরে তাদের বিরুদ্ধে সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা ছয় মাস আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে ১৫ দিনের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘র‍্যাগিংয়ের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের শুনানি শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।’

এর আগে ৫ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ২৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েট মেইন গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগ পাওয়া যায়।

/এমএএ/
সম্পর্কিত
লক্ষ্মীপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ
রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
রুয়েট কর্মকর্তাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান