বরিশালে সভায় যুবদল নেতাকর্মীরা হামলা করেছে, দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের

বরিশাল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭

বরিশাল জাতীয় নাগরিক কমিটির বিজয় দিবসের আলোচনা সভায় হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কৃষক দল ও যুবদলের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে এ হামলা করেছে। তাদের গ্রেফতারের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম ও সমন্বয়ক ইসরাত জাহান বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে ইসরাত বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম, দেশের মানুষের বাক্‌স্বাধীনতার ওপর আর আঘাত আসবে না। মৌলিক অধিকার আর কখনও হরণের অপচেষ্টা হবে না। আক্রমণ আসবে না। দেশের  মানুষ দল কিংবা ব্যক্তিগত মতামত নির্বিঘ্নে প্রকাশ করতে পারবে। তবে দুঃখের বিষয়, মহান বিজয় দিবসের দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি নামধারী কতিপয় সন্ত্রাসী জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় ন্যাক্কারজনক হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে। আমরা এই নারকীয় হামলার তীব্র নিন্দা জানাই।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে যে বিপ্লব সফল হয়েছে, সেটা ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলছে। নতুন করে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী ব্যবস্থা যারা কায়েম করার পাঁয়তারা চালাচ্ছে, তাদের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এই ঘৃণ্য অপচেষ্টা ছাত্র-জনতা যেকোনোভাবে রুখে দেবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু উপস্থিত ছিলেন। তিনি মারধরে আহত হয়েছেন। মাহমুদা বলেন, নগরের সোহেল চত্বরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। তখন কয়েকজন লোক এসে সভাস্থল ঘুরে যান। পরে তারা এসে সভা করতে নিষেধ করেন। পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে সভা করছেন জানালেও বিএনপির স্লোগান দিয়ে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

হামলাকারীদের মধ্যে শুধু যুবদলের কর্মী আখতারুজ্জামান নামের একজনকে চিনতে পেরেছেন জানিয়ে মাহমুদা মিতু বলেন, ‘বিএনপি নেতাদের সঙ্গেও আমাদের এ ব্যাপারে কথা হয়েছে। তাদের কাছে হামলাকারীদের সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।’

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, কী ঘটেছে বিস্তারিত না জেনে কোনও মন্তব্য করতে পারবো না।

 

এর আগে, সোমবার সকালে বরিশাল নগরের সদর রোডে বিবির পুকুরের দক্ষিণ পাড়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক কমিটি আলোচনা সভা আয়োজন করে। এতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা হামলা চালান। ফলে পণ্ড হয়ে যায় আলোচনা সভাটি। এ সময় সভাস্থলের চেয়ার ভাঙচুর ও সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়।

অভিযোগের বিষয়ে মহানগর কৃষক দলের সদস্যসচিব সাঈদ তালুকদার বলেন, ‘আমরা সেখান দিয়ে যাওয়ার সময় আলোচনা সভা থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, ‘আওয়ামী লীগ সরকার, বারবার দরকার’। এমন স্লোগান শুনে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে আমরা তাঁদের নির্বৃত্ত করেছি। এখানে বড় কিছু হয়নি।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এএকে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী