সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ২ মাদ্রাসাশিক্ষার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৬

টাঙ্গাইলের মধুপু‌রে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডি‌সেম্বর) ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কে উপজেলার কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘ‌টে। এতে মোটরসাইকেল‌টি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায় এবং পিকআপ‌ভ্যানটি সড়‌কের পা‌শে উল্টে যায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান শিরাজী (১৮)। নিহত হাবিব মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দে ইমামতি কর‌তেন। সিরাজ একই মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয়রা জানান, দুই মাদ্রাসাশিক্ষার্থী পড়া‌শোনার পাশাপা‌শি মস‌জি‌দে ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আজান দেওয়ার জন‌্য মাদ্রাসা থে‌কে তারা মোটরসাইকেলে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন। সে সময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকে‌লে থাকা দুজন গুরুতর আহত হন। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে মৃত‌্যু হয়।

মধুপুর থানার ওসি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে মৃত‌্যু হয়। পিকআপভ্যনটি জব্দ করা হ‌য়ে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে‌ছে।

/এমএএ/
সম্পর্কিত
ইবতেদায়ি শিক্ষক যাচাই, বেতন স্থগিত ৩২১ মাদ্রাসার
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি