বাসচাপায় কলেজশিক্ষার্থীর মৃত্যু, গুরুতর আহত বাবা

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ২১:২১ আপডেট : ২৩ জুন ২০২৫, ২১:২১

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আফিয়া ইসলাম (২২) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হন তার বাবা মহিদুল ইসলাম।

সোমবার (২৩ জুন) সকালে চৌগাছা-মহেশপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া ইসলাম চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। তার বাবা একই কলেজের নাইট গার্ড হিসেবে কর্মরত। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আফিয়া তার বাবা মহিদুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে চৌগাছার দিকে আসছিলেন। আফিয়া উপজেলা যুব উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ নেন।

চৌগাছা-মহেশপুর সড়কের মহেশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে যানজট থেকে বেরুনোর সময় একটি ভ্যানে থাকা সবজির ঝুড়িতে বেঁধে বাবা ও মেয়ে রাস্তার উপরে পড়ে যান। ওই সময় একটি লোকাল বাসের (যশোর -ব-০০১৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার বাবা মহিদুল ইসলাম।

স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক দ্রুত বাসটি চৌগাছা মোটরযান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে রেখে পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক