কুয়াশায় গভীর রাতে মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ

বরিশাল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩

মাঝনদীতে বরিশাল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বরিশালগামী দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি লঞ্চই খতিগ্রস্ত এবং কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল নৌপথে চাঁদপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই লঞ্চের চার মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ। 

বরিশালের বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার রাত ৯টার দিকে বরিশাল থেকে প্রিন্স আওলাদ-১০ এবং ঢাকা থেকে কীর্তনখোলা-১০ লঞ্চ দুটি আনুমানিক তিন হাজার যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুটি লঞ্চ চাঁদপুরে কুয়াশার কবলে পড়ে। এ সময় হরিনা নামক স্থানে মাঝনদীতে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি লঞ্চেরই সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘কীর্তনখোলা-১০ লঞ্চটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছে। তবে প্রিন্স আওলাদ-১০ ঘটনাস্থলেই রয়েছে। প্রায় হাজার দেড়েক যাত্রী ছিল এই লঞ্চে। তাদের শুভরাজ-১০ নামে অপর একটি লঞ্চ উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুপুরের মধ্যে তারা বরিশাল পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত দুই লঞ্চের কোনও যাত্রী নিহত হননি। তবে কয়েকজন অল্প আহত হওয়ার কথা জানা গেছে।’

তিনি জানান, এ ঘটনায় কীর্তনখোলা-১০ ও প্রিন্স অব আওলাদ-১০-এর চার মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত
ঈদযাত্রায় বাড়ছে মৃত্যুমিছিল: অনিয়ম-অবহেলায় বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে