মেহেরপুরে যুবদল নেতাকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

মেহেরপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ২০:১৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২০:১৩

মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেন (৩৮) হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ মেহেরপুর ক্যাম্প। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয় বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

গ্রেফতার তিন জন হলেন– গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রইছ উদ্দিনের ছেলে ঘড়ি ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে বিপ্লব (৩৬), বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে মফিকুল ইসলাম (৩৯) এবং কোদাইলকাটি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)।

আটককৃতরা আদালতে ৬৪ ধারায় বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পাওনা টাকাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পনা অনুযায়ী গাংনী পৌর যুবদলের ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বলে আসামিরা স্বীকার করেছে। এই হত্যাকাণ্ডে পাঁচ জন অংশ নিয়েছে বলেও জানায় তারা।’

উল্লেখ্য, ২ জানুয়ারি গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মঈন উদ্দিনের ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ স্থানীয় সহড়াবাড়িয়া ইছাখালি মাঠের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম